ফেসবুক পেইজের বিক্রেতাদের জন্য
অনলাইন শপ থেকে পুরো বিজনেস, সবকিছু এক জায়গায়
নিজের ওয়েবসাইট আর ল্যান্ডিং পেইজ বানান, অর্ডার নিন, এক ক্লিকে Steadfast, Pathao বা RedX-এ পার্সেল পাঠান, আর যিনি একবার কিনেছেন তাঁর কাছে ফোনে বারবার বিক্রি করুন। ফেসবুক অ্যাডের ট্র্যাকিং আর মাস শেষে আসল লাভের হিসাবও এখানেই।
কোডিং বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই, সবই একটি সফটওয়্যারে।

- ৩টিকুরিয়ারে সরাসরি বুকিং: Steadfast, Pathao, RedX
- ২৪টিরেডিমেড সেকশন, কোড ছাড়াই ল্যান্ডিং পেইজ
- ৭টিরেডিমেড ডিজাইন, এক ক্লিকে বদল
- ৯৯ টাকাপ্রথম মাসে, তারপর রেগুলার দাম
একই কাস্টমারের কাছে বারবার বিক্রি। সিস্টেম মনে রাখে, আপনি শুধু ফোনটা দেন।
প্রতি মাসে অ্যাডে টাকা ঢালছেন নতুন কাস্টমারের জন্য, আর যিনি একবার কিনলেন তিনি চুপচাপ হারিয়ে যাচ্ছেন। WinningSeller প্রতিদিন বলে দেয় আজ কাকে ফোন দিলে বিক্রি হবে, তিনি আগে কী কিনেছিলেন, আর ফোনে কী বলবেন। নতুন স্টাফও প্রথম দিনেই পারবে।
অর্ডার এলো
কাস্টমার সঙ্গে সঙ্গে ‘নতুন অর্ডার’ তালিকায়। ফোন দিয়ে পাকা করুন, তাতে ভুয়া অর্ডার আর পার্সেল ফেরত দুটোই কমে।
পার্সেল পৌঁছালো
কুরিয়ার থেকে খবর আসতেই অর্ডার নিজে থেকে ‘ডেলিভারড’। কাস্টমার এখন লেভেল ১।
কিছুদিন পর, নিজেই তালিকায়
নামের পাশে লেখা থাকে কবে কী পেয়েছেন, কোন অফারটা দেবেন আর ফোনে কী বলবেন। কাউকে কিছু মনে রাখতে হয় না।
ফোনেই আবার বিক্রি
‘নেব’ বললেই অর্ডার লেখা। কাস্টমার লেভেল ২, আর বিক্রিটা সেই এজেন্টের নামে। মাস শেষে দেখবেন ফোনে কত টাকা বেশি বেচলেন।
প্রতিবার বেচার পর, পরের বার বেচা আরও সহজ হয়
অনলাইন ব্যবসার গবেষণায় একজন কাস্টমারের আবার কেনার সম্ভাবনা:
অনলাইন ব্যবসা করছেন, কিন্তু সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন?
প্রোডাক্ট আপলোড, কাস্টমারের অর্ডার, কুরিয়ার, বিজ্ঞাপন, বিক্রির হিসাব — একা সামলাতে গিয়ে ব্যবসা বাড়ানোর দিকেই আর মনোযোগ দেওয়া হয় না। WinningSeller বানানো হয়েছে ঠিক এই কাজগুলো কমাতে।
অর্ডারের হিসাব রাখতে সমস্যা হচ্ছে?
কোন অর্ডার এসেছে, কোনটা কনফার্ম হলো, কোনটা পাঠানো হলো, কোনটা ফেরত এলো — খাতা, মেসেঞ্জার আর মাথা, তিন জায়গায় খুঁজতে খুঁজতেই দিন শেষ।
ভুয়া অর্ডারে কুরিয়ার খরচ গচ্চা যাচ্ছে?
পার্সেল ফেরত এলে আসা-যাওয়ার দুই দিকের চার্জই যায় আপনার পকেট থেকে, আর প্রোডাক্টটাও কয়েক দিন আটকে থাকে।
একটা একটা করে কুরিয়ার বুকিং করছেন?
প্রতিটি অর্ডারের নাম, নম্বর আর ঠিকানা কপি করে কুরিয়ারের প্যানেলে বসানো — দিনে ৩০টা অর্ডার হলেই ঘণ্টা পেরিয়ে যায়।
Landing Page বানাতে অন্যের সাহায্য লাগে?
নতুন প্রোডাক্ট নিয়ে নামতে চান, কিন্তু প্রতিবার পেইজ বানাতে বাড়তি সময় আর টাকা খরচ হচ্ছে।
Ads-এর সঠিক ডেটা বুঝতে পারছেন না?
বিজ্ঞাপনে টাকা যাচ্ছে, কিন্তু কোন ক্যাম্পেইন থেকে আসল অর্ডার এলো সেটাই স্পষ্ট নয়। iPhone আর ব্রাউজারের বাধায় পিক্সেলের ইভেন্টও হারায়।
বিক্রি হচ্ছে, কিন্তু লাভ কত জানেন?
অ্যাডের খরচ, ডেলিভারি চার্জ আর রিটার্ন বাদ দিলে হাতে আসলে কত থাকে — সেটা চলে আন্দাজে।
একটি সফটওয়্যারেই পুরো অনলাইন বিজনেস
শপ তৈরি, প্রোডাক্ট বিক্রি, অর্ডার ম্যানেজমেন্ট, কুরিয়ার বুকিং, রিপিট সেল, অ্যাড ট্র্যাকিং কিংবা ব্যবসার হিসাব — প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার, আলাদা বিল আর আলাদা লগইনের দরকার নেই।
নিচে দেখুন, WinningSeller-এ কোন কাজটা কীভাবে হয়।

০১ / অনলাইন শপ
নিজের শপ, নিজের ব্র্যান্ডে
প্রফেশনাল একটা অনলাইন শপ খুলতে আর ডেভেলপার খুঁজতে হবে না। প্রোডাক্টের ছবি, নাম, দাম আর বর্ণনা দিন; ডিজাইন বেছে নিন; দোকান তৈরি। ক্রেতা ঘুরে দেখে সরাসরি অর্ডার করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিতে।
- কম্পিউটার আর মোবাইল, দুই জায়গাতেই সুন্দর দেখায়
- ৭টি রেডিমেড ডিজাইন, এক ক্লিকে বদল, প্রতিটি রং নিজের মতো
- প্রোডাক্ট পেইজের ৩ রকম লেআউট
- একই জায়গা থেকে সব প্রোডাক্ট, ক্যাটাগরি আর স্টক ম্যানেজ
- নিজের ডোমেইন যুক্ত করা যায়

০২ / ল্যান্ডিং পেইজ
অ্যাডের জন্য পেইজ বানান নিজের হাতে, কোড ছাড়াই
ফেসবুক অ্যাডে বিক্রি করলে জানেন, প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা পেইজ কতটা দরকার। ২৪টি রেডিমেড সেকশন সাজিয়ে পেইজ বানান: বড় ব্যানার, ভিডিও, রিভিউ, কাউন্টডাউন, প্রশ্নোত্তর আর অর্ডার ফর্ম। এডিটরে যা দেখেন, ক্রেতাও ঠিক তা-ই দেখেন।
- পেইজের ভেতরেই ক্যাশ অন ডেলিভারি অর্ডার ফর্ম
- ছবি নিজে থেকে ছোট হয়, তাই মোবাইল ডেটাতেও পেইজ দ্রুত খোলে
- ড্রাফটে কাজ করুন, তৈরি হলে এক ক্লিকে প্রকাশ
- নতুন প্রোডাক্টের জন্য আর কারও অপেক্ষায় থাকতে হবে না

০৩ / অর্ডার ম্যানেজমেন্ট
সব অর্ডার এক তালিকায়, ক্রেতার কুরিয়ার রেকর্ডসহ
ওয়েবসাইট আর ল্যান্ডিং পেইজের অর্ডার সরাসরি তালিকায় আসে; মেসেঞ্জার, WhatsApp বা ফোনে পাওয়া অর্ডারও নিজে তুলে রাখুন একই তালিকায়। কুরিয়ারের API কী বসানো থাকলে নতুন অর্ডার এলেই ক্রেতার নম্বর ধরে তাঁর আগের রেকর্ড দেখায়: বাংলাদেশের যেকোনো দোকান থেকে কতগুলো পার্সেল নিয়েছেন, কতগুলো ফেরত দিয়েছেন। কল করার আগেই বুঝবেন কোন অর্ডারে সাবধান হতে হবে।
- নতুন, হোল্ড, কনফার্মড, কুরিয়ারে, ডেলিভারড: প্রতিটি অর্ডারের পুরো ইতিহাস
- মেসেঞ্জার বা ফোনের অর্ডার তোলার ফর্ম, স্টক আর কুরিয়ারসহ
- Steadfast-এর বায়ার স্কোর আর Pathao-র রেটিং, আপনার নিজের অ্যাকাউন্ট দিয়েই
- একই নম্বর থেকে ১০ মিনিটের মধ্যে একই অর্ডার দুবার জমা হয় না
- কনফার্মেশন স্টাফ কেনা দাম আর লাভ দেখতে পান না

০৪ / কুরিয়ার
এক ক্লিকে Steadfast, Pathao বা RedX-এ পার্সেল
অর্ডার কনফার্ম হলে টিক দিন, কুরিয়ার বাছুন, পাঠিয়ে দিন। একটা হোক বা একসাথে অনেকগুলো। কনসাইনমেন্ট নম্বর নিজে থেকেই অর্ডারে বসে যায়, আর পার্সেল ডেলিভারি বা ফেরত হলে অর্ডারের অবস্থাও নিজে থেকে বদলায়।
- নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট, নিজের রেট: কুরিয়ারের সাথে আপনার চুক্তি যেমন আছে তেমনই
- ডেলিভারি হলে অর্ডার ‘ডেলিভারড’, ফেরত এলে ‘রিটার্ন’, স্টকও ফেরত
- বারকোডসহ ইনভয়েস আর পার্সেল লেবেল, একসাথে অনেকগুলো প্রিন্ট
- কোন কুরিয়ারের কাছে কত টাকা পাওনা, এক নজরে

০৫ / ফেসবুক ট্র্যাকিং
ফেসবুক জানবে কোন অ্যাড থেকে আসল অর্ডার এলো
প্রোডাক্ট দেখা, কার্টে যোগ আর চেকআউট শুরু ব্রাউজার ও সার্ভার দুদিক থেকে একই event ID-তে যায়; Purchase যায় সার্ভার থেকে Conversions API দিয়ে। তাই iPhone বা অ্যাড ব্লকারের কারণে ইভেন্ট কম হারায়। চাইলে Purchase যাবে শুধু স্টাফ অর্ডার কনফার্ম করার পর, যাতে ফেসবুক ভুয়া অর্ডার থেকে না শিখে আসল ক্রেতা খোঁজে।
- Pixel আর Conversions API, দুটোই
- একই event ID, তাই একটি ইভেন্ট দুবার গোনা হয় না
- ফোন নম্বর আর নাম SHA-256 হ্যাশ করে পাঠানো হয়
- টেস্ট ইভেন্ট বাটন আর পাঠানো ইভেন্টের লগ

০৬ / হিসাব-নিকাশ
মাস শেষে আন্দাজ নয়, আসল লাভ
প্রোডাক্টের কেনা দাম আর অ্যাডের খরচ লিখে রাখলে লাভ গোনা হয় শুধু ডেলিভারি হওয়া অর্ডার থেকে, আর ফেরত আসা পার্সেলের দুই দিকের কুরিয়ার চার্জ খরচে যোগ হয়। অ্যাডের লিংকে utm_campaign দিলে দেখবেন কোন ক্যাম্পেইনে ১ টাকা খরচ করে কত টাকার বিক্রি এলো।
- দৈনিক আর মাসিক লাভ-ক্ষতি
- প্রোডাক্টভিত্তিক লাভ আর রিটার্নের হার
- ক্যাম্পেইনভিত্তিক ROAS আর প্রতি ডেলিভারিতে অ্যাডের খরচ
- বেতন, প্যাকেজিং, ভাড়া: সব খরচ এক খাতায়, রসিদের ছবিসহ
শুরু করতে লাগে ৩টি ধাপ
ফ্রি অ্যাকাউন্ট খুলুন
আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড আর দোকানের নাম দিন। সাথে সাথে আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়।
প্রোডাক্ট আর কুরিয়ার যোগ করুন
প্রোডাক্টের ছবি, দাম আর কেনা দাম দিন, কুরিয়ারের API কী বসান, আর একটি ডিজাইন বেছে নিন।
অ্যাডের লিংক বদলে দিন
ফেসবুক অ্যাডে নতুন পেইজের লিংক দিন। অর্ডার আসবে তালিকায়, পার্সেল যাবে এক ক্লিকে।
আপনি যে ধরনের অনলাইন ব্যবসাই করুন
ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করেন এমন যেকোনো দোকানের জন্য তৈরি।
পোশাক ও ফ্যাশন
শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, জুতা, ব্যাগ।
কসমেটিকস ও স্কিনকেয়ার
মেকআপ, স্কিনকেয়ার, পারফিউম।
খাবার ও গ্রোসারি
খাঁটি মধু, ঘি, মসলা, খেজুর।
গ্যাজেট ও অ্যাক্সেসরিজ
স্মার্ট ওয়াচ, ইয়ারবাড, মোবাইল অ্যাক্সেসরিজ।
হোম ও লাইফস্টাইল
হোম ডেকর, কিচেন আইটেম, বেডশিট।
আরও যা কিছু
বাচ্চাদের পণ্য, বই, গিফট আইটেম, হারবাল।
আরও যা যা পাচ্ছেন
কল সেন্টার ও টিম
নিজের মতো নাম দিয়ে যত খুশি টিম; কে কত ফোন দিলো, কে কত বেচলো।
কাস্টমারের পুরো খাতা
নামে চাপ দিলেই: কবে কী কিনেছেন, কে কবে ফোন দিয়েছিল, কী কথা হলো।
অফার
অফার লিখে রাখুন; ঠিক যে কাস্টমারের জন্য, তাঁর পাশেই দেখায়।
‘পরে ফোন দিন’
কাস্টমার যে দিন-সময় বলেন, ঠিক তখন আবার তালিকার সামনে আসে।
ড্যাশবোর্ড
আজ কত অর্ডার, কত বিক্রি, কোন কাজ বাকি: এক স্ক্রিনেই।
ইনভয়েস ও লেবেল
A4, A5 ইনভয়েস আর পার্সেল লেবেল, বারকোডসহ, একসাথে অনেকগুলো।
স্টাফের আলাদা অ্যাক্সেস
মালিক, অ্যাডমিন, ম্যানেজার আর স্টাফ: যার যতটুকু দরকার।
কার্ট ও দ্রুত অর্ডার
অনেক প্রোডাক্টে কার্ট, এক প্রোডাক্টে পেইজেই অর্ডার ফর্ম।
ক্রেতার ইতিহাস
মোবাইল নম্বর ধরে: কতবার কিনেছেন, কতবার ফেরত দিয়েছেন।
হালকা, দ্রুত পেইজ
ছবি নিজে থেকে WebP-তে ছোট হয়, কম নেটেও পেইজ খোলে।
বাংলা ও ইংরেজি
অ্যাডমিন আর দোকান দুটোই বাংলায়; চাইলে ইংরেজিতে।
টোকেন থাকে গোপন
কুরিয়ার আর ফেসবুকের টোকেন এনক্রিপ্ট করা, কখনো স্ক্রিনে দেখানো হয় না।
সহজ দাম, লুকানো খরচ নেই
দোকানের মাপ অনুযায়ী প্ল্যান বেছে নিন। বছরে একবারে নিলে কম লাগে।
স্টার্টার
১ম মাস মাত্র ৯৯ টাকা।
প্রথম মাস
৳৯৯/মাস৳৪৯৯
তারপর মাসে ৪৯৯ টাকা
এই প্যাকেজটি নিন- ১০০টি পর্যন্ত প্রোডাক্ট
- মাসে ৩০০টি পর্যন্ত অর্ডার
- আপনি ছাড়া আরও ২ জন স্টাফ
- ৩টি ল্যান্ডিং পেইজ
- Steadfast, Pathao ও RedX কুরিয়ার
- ফেসবুক পিক্সেল ও Conversions API
- হিসাব-নিকাশ ও লাভ-ক্ষতির হিসাব
প্রতিটি প্ল্যানে প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর প্ল্যানের রেগুলার দাম। দোকান বানানো ফ্রি, টাকা দেবেন পাবলিশ করার সময়।
লাইফটাইম স্টার্টার
নতুন দোকানের জন্য, একবারেই
৳৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ৬০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম গ্রোথ
যে ব্যবসা প্রতি মাসে বড় হচ্ছে
৳১৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ১,৫০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম প্রো
বড় দোকান আর বড় টিমের জন্য
৳৩৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ৩,০০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম প্যাকেজে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি। আগে ওয়েবসাইট বানান, নিজের প্রোডাক্ট নিজেই আপলোড করুন, আপনার অনলাইন স্টোরে ফেসবুক এডস থেকে কাস্টমার পাঠান। সব কিছু নিজেই করুন। তারপর যদি আপনার ভালো না লাগে, পুরো টাকা ফেরত নিতে পারবেন।
আপনার কিছু সাধারণ প্রশ্নের উত্তর
কীভাবে শুরু করবো?
উপরের ‘আপনার শপ তৈরি করুন’ বাটনে চাপ দিন। নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড আর দোকানের নাম দিলেই সাথে সাথে আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়। তারপর প্রোডাক্ট যোগ করুন, কুরিয়ার যুক্ত করুন, আর অ্যাডের লিংক বদলে দিন।
৯৯ টাকার অফারটা কীভাবে কাজ করে?
সাইন-আপ করে দোকান বানানো, প্রোডাক্ট তোলা আর টেস্ট অর্ডার দিয়ে দেখা, সবই ফ্রি। দোকান পাবলিশ করার সময় প্রথম মাসের জন্য দেবেন মাত্র ৯৯ টাকা। তারপর থেকে প্ল্যানের রেগুলার দাম, যেমন স্টার্টার মাসে ৪৯৯ টাকা। অফারটা একজন একবারই পাবেন।
প্রোগ্রামিং না জানলে, বা একদম নতুন হলে পারবো?
অবশ্যই। প্রোডাক্ট যোগ করা, ডিজাইন বাছা, ল্যান্ডিং পেইজ বানানো: সবই ক্লিক করে, বাংলায়। ফেসবুক পেইজ চালাতে পারলে এটাও পারবেন।
ফেসবুক অ্যাডের জন্য ল্যান্ডিং পেইজ বানানো যাবে?
হ্যাঁ। ২৪টি রেডিমেড সেকশন সাজিয়ে প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা পেইজ বানাতে পারবেন, পেইজের ভেতরেই অর্ডার ফর্মসহ। কয়টা পেইজ বানাতে পারবেন তা প্ল্যানের ওপর নির্ভর করে, দামের পাতায় দেখুন।
মেসেঞ্জার বা ফোনে পাওয়া অর্ডারের কী হবে?
অ্যাডমিনে ‘নতুন অর্ডার’ দিয়ে নিজে তুলে রাখুন। ওয়েবসাইটের অর্ডারের মতোই সেগুলোর স্টক, কুরিয়ার বুকিং আর হিসাব চলবে।
রিপিট সেল আসলে কী করে?
পার্সেল পৌঁছানোর কিছুদিন পর কাস্টমারকে নিজে থেকেই ‘আজ কাকে ফোন দেবেন’ তালিকায় তোলে; কতদিন পর, সেটা আপনি ঠিক করেন। প্রত্যেকের পাশে লেখা থাকে আগে কী কিনেছেন, কোন অফার দেবেন আর ফোনে কী বলবেন। দুজন স্টাফ একই কাস্টমারকে ফোন দিতে পারেন না, আর যিনি মানা করেছেন তাঁকে আর অফারের ফোন যায় না।
ফোনে কত বিক্রি হলো, কীভাবে বুঝবো?
ফোনে ‘নেব’ বলার পর যে অর্ডার লেখা হয়, সেটা সেই এজেন্টের নামে জমা হয়। মাস শেষের রিপোর্টে দেখবেন কে কত ফোন দিলো, কত বিক্রি হলো, আর তার কতটা কাস্টমারের হাতে পৌঁছেছে।
কুরিয়ার কীভাবে যুক্ত করবো?
Steadfast, Pathao বা RedX-এর মার্চেন্ট প্যানেল থেকে API কী নিয়ে কুরিয়ার পাতায় বসাবেন। ‘সংযোগ পরীক্ষা’ বাটনে চাপ দিলেই দেখে নিতে পারবেন সব ঠিক আছে কিনা। একই কী দিয়ে ক্রেতার কুরিয়ার রেকর্ডও দেখা যায়, বাড়তি খরচ ছাড়াই।
Facebook Pixel ও Conversions API আছে?
হ্যাঁ, দুটোই। Pixel আইডি আর Conversions API টোকেন বসিয়ে দিলেই ViewContent, AddToCart, InitiateCheckout আর Purchase পাঠানো শুরু হয়। টেস্ট ইভেন্ট দিয়ে যাচাই করে নিতে পারবেন।
ব্যবসার আয়-ব্যয়ের হিসাব রাখা যাবে?
হ্যাঁ। প্রোডাক্টের কেনা দাম আর খরচগুলো লিখে রাখলে দৈনিক ও মাসিক লাভ-ক্ষতি, প্রোডাক্টভিত্তিক লাভ আর ক্যাম্পেইনভিত্তিক ROAS দেখতে পাবেন। রিটার্নের কুরিয়ার চার্জও খরচে ধরা হয়।
মোবাইল থেকে চালানো যাবে?
হ্যাঁ। অ্যাডমিন মোবাইলের ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ নামাতে হয় না। অর্ডার দেখা, কনফার্ম করা, কুরিয়ারে পাঠানো আর হিসাব দেখা, সবই ফোন থেকে করা যায়। পেইজের বড় ডিজাইনের কাজ কম্পিউটারে একটু সহজ।
পেমেন্ট কীভাবে করবো?
অ্যাডমিনের বিলিং পাতায় দেওয়া বিকাশ, নগদ, রকেট নম্বর বা ব্যাংক হিসাবে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি জমা দেবেন। আমরা মিলিয়ে দেখে প্ল্যান চালু করে দিই। নিজে থেকে কখনো টাকা কাটা হয় না।
প্ল্যানের অর্ডার সীমা পার হলে?
কোনো ক্রেতার অর্ডার আটকানো হয় না, সব অর্ডার আগের মতোই আসবে। মাসের অর্ডার প্ল্যানের সীমা ছাড়ালে অ্যাডমিনে বড় প্ল্যানে যাওয়ার অনুরোধ দেখাবে।
আমার দোকানের তথ্য কি নিরাপদ?
প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখা হয়, এক দোকান অন্য দোকানের কিছু দেখতে পায় না। কুরিয়ার আর ফেসবুকের টোকেন এনক্রিপ্ট করে রাখা হয়। সাপোর্ট দিতে আমাদের সুপার অ্যাডমিন আপনার দোকান খুলতে পারেন; কে কোন দোকান কোন দিন খুললেন, তার রেকর্ড রাখা হয়।
অফারের মাস শেষ হলে কী হবে?
তারপর থেকে প্ল্যানের রেগুলার মাসিক দাম দিয়ে চালাবেন, যেমন স্টার্টার মাসে ৪৯৯ টাকা। আমরা নিজে থেকে কখনো টাকা কেটে নিই না; মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাডমিনে মনে করিয়ে দেওয়া হয়। পেমেন্ট না করলে আরও ৭ দিন দোকান চালু থাকে, তারপর পেমেন্ট না করা পর্যন্ত বন্ধ থাকে, কিন্তু আপনার তথ্য মুছে যায় না।