গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২১ সেপ্টেম্বর ২০২৬। আমরা কী তথ্য রাখি, কেন রাখি আর কার সাথে ভাগ করি।
১. কাদের তথ্য
এই নীতিতে ‘আমরা’ মানে WinnerSeller। নীতিটি তিন ধরনের মানুষের তথ্য নিয়ে:
• মার্চেন্ট: যিনি WinnerSeller-এ অ্যাকাউন্ট খুলে দোকান চালান, আর তাঁর স্টাফ
• ক্রেতা: যিনি কোনো মার্চেন্টের দোকানে অর্ডার করেন
• ভিজিটর: যিনি আমাদের এই ওয়েবসাইট দেখেন
ক্রেতার তথ্যের মালিক ও নিয়ন্ত্রক সংশ্লিষ্ট মার্চেন্ট। আমরা সেই তথ্য শুধু মার্চেন্টের হয়ে, তাঁর দোকান চালানোর জন্য প্রক্রিয়া করি।
২. মার্চেন্টের যে তথ্য রাখি
• নাম, ইমেইল, মোবাইল নম্বর আর পাসওয়ার্ড (পাসওয়ার্ড আমরাও পড়তে পারি না; শুধু তার হ্যাশ রাখা হয়)
• দোকানের নাম, ঠিকানা, প্রোডাক্ট, ছবি, দাম, কেনা দাম, হিসাবের এন্ট্রি আর রসিদের ছবি
• কুরিয়ার, Facebook আর Fraud BD-এর API কী ও টোকেন (এনক্রিপ্ট করে রাখা, কখনো স্ক্রিনে দেখানো হয় না)
• পেমেন্টের তথ্য: কোন মাধ্যমে, কোন নম্বর থেকে, কত টাকা আর ট্রানজেকশন আইডি
• কে কখন কী করলো তার লগ (যেমন অর্ডারের স্ট্যাটাস বদল), আর নিরাপত্তার জন্য IP ঠিকানা ও ব্রাউজারের ধরন
• অ্যাডমিনে সাইন ইন করে রাখার জন্য একটি সেশন কুকি
৩. ক্রেতার যে তথ্য মার্চেন্টের দোকানে আসে
• নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ডেলিভারি এলাকা, অর্ডারের বিবরণ আর নোট
• অর্ডারের সময় IP ঠিকানা আর ব্রাউজারের তথ্য (ভুয়া অর্ডার ঠেকাতে)
• কোন লিংক বা বিজ্ঞাপন থেকে এসেছেন (utm আর fbclid), আর মার্চেন্ট Facebook Pixel চালু করলে Facebook-এর কুকি (_fbp, _fbc)
• Pixel চালু থাকলে: পেইজ দেখার ইভেন্ট ক্রেতার ব্রাউজার থেকে Facebook-এ যায়; প্রোডাক্ট দেখা, কার্টে যোগ আর চেকআউট শুরুর ইভেন্ট ব্রাউজার আর আমাদের সার্ভার দুদিক থেকে, IP আর ব্রাউজারের তথ্যসহ; আর কেনার (Purchase) ইভেন্ট আমাদের সার্ভার থেকে, ক্রেতার ফোন নম্বর আর নাম SHA-256 হ্যাশ করে (অর্ডার হওয়ার সাথে সাথে পাঠানোর নিয়ম থাকলে ব্রাউজার থেকেও)
মার্চেন্টের দোকানের পাতা আমাদের নিজেদের কোনো কুকি বসায় না। কার্ট আর বিজ্ঞাপনের উৎস ক্রেতার নিজের ব্রাউজারে থাকে; অর্ডার করলে তবেই সার্ভারে আসে।
৪. এই ওয়েবসাইটের ভিজিটর
এই ওয়েবসাইটও আমাদের নিজেদের কোনো কুকি বসায় না। তবে আমাদের বিজ্ঞাপনের ফল মাপতে এখানে আমাদের Facebook Pixel চালু থাকলে, Facebook আপনার ব্রাউজারে তাদের কুকি (_fbp, _fbc) বসায়, আর পেইজ দেখার মতো ইভেন্ট আপনার IP ও ব্রাউজারের তথ্যসহ Facebook-এ যায়।
৫. কেন ব্যবহার করি
• সেবা চালাতে: দোকান দেখানো, অর্ডার নেওয়া, পার্সেল পাঠানো, হিসাব দেখানো
• নিরাপত্তা আর ভুয়া অর্ডার ঠেকাতে
• বিল আর পেমেন্ট মেলাতে
• সাপোর্ট দিতে আর জরুরি খবর জানাতে
• আমাদের নিজেদের বিজ্ঞাপনের ফল মাপতে (নিচে ৬ নম্বরে)
• আইন মেনে চলতে
আমরা কারও তথ্য বিক্রি করি না, আর মার্চেন্টের ক্রেতাদের তথ্য নিজেদের বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহার করি না।
৬. কার সাথে তথ্য ভাগ হয়
মার্চেন্ট নিজে যে সেবাগুলো চালু করেন, শুধু সেগুলোতে, আর শুধু যতটুকু দরকার:
• কুরিয়ার (Steadfast, Pathao, RedX): পার্সেলের জন্য ক্রেতার নাম, নম্বর, ঠিকানা আর টাকার পরিমাণ
• Facebook (Meta): বিজ্ঞাপনের ফল মাপার ইভেন্ট; ফোন নম্বর আর নাম SHA-256 হ্যাশ করে পাঠানো হয়
• Pathao বা Fraud BD: ক্রেতার আগের পার্সেল রেকর্ড দেখতে তাঁর মোবাইল নম্বর
আমাদের নিজেদের বিজ্ঞাপনের জন্য: এই ওয়েবসাইটে আমাদের Facebook Pixel চালু থাকলে, কেউ অ্যাকাউন্ট খুললে একটি ‘CompleteRegistration’ ইভেন্ট আমাদের সার্ভার থেকে Facebook (Meta)-এ যায়, তাতে থাকে তাঁর ইমেইল, মোবাইল নম্বর আর নাম (SHA-256 হ্যাশ করা), সাইন-আপের সময়ের IP ঠিকানা, ব্রাউজারের তথ্য আর Facebook-এর কুকি (_fbp, _fbc)।
সার্ভার আর ব্যাকআপের জন্য: আমাদের সার্ভার সিঙ্গাপুরে ভাড়া করা, আর এনক্রিপ্ট করা ব্যাকআপ রাখা হয় একটি ক্লাউড স্টোরেজ সেবায়। ইমেইল পাঠাতে একটি ইমেইল পাঠানোর সেবা ব্যবহার করা হতে পারে। এরা শুধু আমাদের হয়ে তথ্য রাখে বা পাঠায়।
আইন অনুযায়ী বাধ্য হলে উপযুক্ত কর্তৃপক্ষকে তথ্য দিতে পারি।
৭. তথ্যের নিরাপত্তা
• প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখা হয়; এক দোকান অন্য দোকানের তথ্য দেখতে পায় না
• API কী আর টোকেন এনক্রিপ্ট করে রাখা হয়; ব্যাকআপও এনক্রিপ্ট করা
• কেনা দাম আর লাভের মতো তথ্য দেখেন শুধু মার্চেন্ট যাঁদের অনুমতি দেন
• সাপোর্ট দিতে আমাদের সুপার অ্যাডমিনরা যেকোনো দোকান মালিকের সমান অধিকারে খুলতে পারেন; কে কোন দোকান কোন দিন খুললেন, তার রেকর্ড আমরা রাখি
তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। তথ্য ফাঁসের কোনো ঘটনা জানলে দ্রুত সংশ্লিষ্ট মার্চেন্টকে জানাবো।
৮. কতদিন তথ্য রাখি
দোকান চালু থাকুক বা মেয়াদ শেষে বন্ধ থাকুক, তথ্য নিজে থেকে মুছে যায় না, যাতে আবার পেমেন্ট করলে সব ফিরে পান।
মুছে ফেলতে চাইলে দোকানের মালিক নিচের ইমেইল বা ফোনে লিখে জানান। মালিক কিনা যাচাই করে ১০ কর্মদিবসের মধ্যে দোকানের তথ্য মুছে দেবো। ব্যাকআপে থাকা কপি প্রায় ৮ সপ্তাহের মধ্যে নিজে থেকে মুছে যায়। আইন বা হিসাবের প্রয়োজনে পেমেন্টের রেকর্ড (কত টাকা, কবে, কোন মাধ্যমে) আইন যতদিন রাখতে বলে, ততদিন রাখা হতে পারে।
৯. আপনার অধিকার
মার্চেন্ট হিসেবে আপনি নিজের তথ্য দেখতে, ঠিক করতে, কপি চাইতে বা মুছে ফেলতে বলতে পারেন। কপি চাইলে আমরা আপনার দোকানের তথ্য (যেমন অর্ডার আর প্রোডাক্টের তালিকা CSV ফাইলে) ১০ কর্মদিবসের মধ্যে ইমেইলে পাঠাবো।
ক্রেতা হিসেবে তথ্য নিয়ে কিছু জানতে বা বদলাতে চাইলে যে দোকান থেকে কিনেছেন তাদের সাথে যোগাযোগ করুন; দরকার হলে আমরা সেই দোকানকে সাহায্য করবো।
১০. শিশুদের তথ্য
এই সেবা ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার জন্য নয়।
১১. এই নীতির পরিবর্তন
নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানাবো; বড় পরিবর্তন হলে অ্যাডমিনে বা ইমেইলেও জানাবো।
১২. যোগাযোগ
তথ্য দেখতে, কপি চাইতে বা মুছে ফেলতে বলতে: