WinningSeller

ফ্রি টুল · সাইন-আপ লাগবে না

অর্ডার কনফার্ম করার আগে কাস্টমারের নম্বরটা চেক করুন

মোবাইল নম্বর দিন — দেখুন এই নম্বরে আগে কয়টা পার্সেল গেছে, কয়টা ডেলিভারি হয়েছে আর কয়টা রিটার্ন বা ক্যান্সেল হয়েছে।

ফ্রি চেকার এখন বন্ধ আছে। একটু পরে আবার চেষ্টা করুন।

শুধু মোট হিসাব দেখানো হয়: কয়টা পার্সেল, কয়টা ডেলিভারি, কয়টা রিটার্ন বা ক্যান্সেল। কারো নাম, ঠিকানা বা অর্ডারের তথ্য দেখানো হয় না। হিসাব আসে কুরিয়ারদের রেকর্ড থেকে: চেক করতে নম্বরটা Fraud BD বা কুরিয়ারের (Steadfast, Pathao) কাছে পাঠানো হয়। নম্বরটা আমরা জমা রাখি না — একই নম্বর আবার চেক হলে দ্রুত দেখাতে ২৪ ঘণ্টা একটা গোপন কোড হিসেবে থাকে, তারপর মুছে যায়।

কীভাবে কাজ করে

তিন ধাপ, এক মিনিটও লাগে না।

  1. নম্বরটা দিন

    যে কাস্টমারের অর্ডার কনফার্ম করবেন, তাঁর মোবাইল নম্বর বাক্সে লিখে চেক করুন।

  2. কুরিয়ার রেকর্ড দেখুন

    এই নম্বরে আগে কয়টা পার্সেল গেছে, কয়টা ডেলিভারি হয়েছে আর কয়টা রিটার্ন বা ক্যান্সেল হয়েছে — মোট হিসাব আর কুরিয়ার অনুযায়ী।

  3. ঠিক করুন পাঠাবেন কিনা

    ভালো, সাবধান না ঝুঁকি বেশি — দেখে ঠিক করুন সরাসরি পাঠাবেন, কল করে কনফার্ম করবেন, নাকি ডেলিভারি চার্জ আগে নেবেন।

একটা ফেক COD অর্ডারে টাকা যায় কোথায়?

পার্সেল ফেরত এলে প্রোডাক্ট হয়তো ফিরে আসে, কিন্তু খরচগুলো আর ফেরে না।

ডেলিভারি চার্জ

পাঠানোর চার্জ তো যায়ই, অনেক কুরিয়ার রিটার্নের জন্যও চার্জ কাটে।

প্যাকেজিং আর সময়

প্যাকেট করা, কল করা, কুরিয়ারে দেওয়া — সবটাই আবার করতে হয়, আর প্রোডাক্ট কয়েকদিন আটকে থাকে।

অ্যাডের টাকা

যে অর্ডারটা আনতে অ্যাডে টাকা খরচ করেছেন, সেটা বিক্রি হলো না।

কুরিয়ারে আপনার রেকর্ড

বারবার রিটার্ন হলে কুরিয়ারের সাথে হিসাব মেলানো আর ঝামেলা দুটোই বাড়ে।

WinningSeller প্রতিটি অর্ডারে নিজে থেকেই যা করে

বারবার নম্বর কপি করে চেক করতে হয় না — অর্ডার এলেই কাজ শুরু।

প্রতিটি অর্ডারে ফ্রড চেক

নতুন অর্ডার এলেই কাস্টমারের নম্বরের কুরিয়ার রেকর্ড অর্ডারের পাশে দেখায় — আপনার Steadfast বা Pathao অ্যাকাউন্ট, অথবা Fraud BD API key যুক্ত করলে।

ব্লক লিস্ট

যে নম্বর বা IP থেকে আর অর্ডার নিতে চান না, এক ক্লিকে ব্লক করুন। ব্লক করা নম্বর থেকে অর্ডার আসে না।

ডুপ্লিকেট অর্ডার ধরা

একই নম্বর থেকে ২৪ ঘণ্টার মধ্যে একই প্রোডাক্টের দুটো অর্ডার এলে দুটোতেই চিহ্ন পড়ে, যাতে ভুল করে দুবার না পাঠান।

অসম্পূর্ণ অর্ডার

কেউ ফর্মে নম্বর লিখে অর্ডার না করে চলে গেলে তাঁর নম্বর লিস্টে থাকে — কল করে অর্ডারটা নিতে পারেন।

প্রতিটি অর্ডারে অটোমেটিক ফ্রড চেক

প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর প্ল্যানের রেগুলার দাম। নিজের ওয়েবসাইট, অর্ডার, কুরিয়ার আর ফ্রড চেক — এক জায়গায়।

৯৯ টাকায় শুরু করুন

প্রশ্ন ও উত্তর

চেক করতে কি টাকা লাগে?

না, ফ্রি। তবে একজন ভিজিটর দিনে কয়েকটা নম্বর চেক করতে পারবেন, আর পুরো সাইটে দিনের ফ্রি চেকেরও একটা সীমা আছে।

তথ্যগুলো কোথা থেকে আসে?

কুরিয়ারদের রেকর্ড থেকে: Fraud BD (যেখানে কয়েকটা কুরিয়ারের হিসাব একসাথে পাওয়া যায়), আর Steadfast ও Pathao-র নিজেদের চেক। যে কুরিয়ার যতটুকু জানায়, ততটুকুই দেখানো হয়।

কাস্টমারের নাম বা ঠিকানা দেখা যায়?

না। শুধু মোট হিসাব দেখানো হয় — কয়টা পার্সেল, কয়টা ডেলিভারি, কয়টা রিটার্ন বা ক্যান্সেল। কারো নাম, ঠিকানা বা অর্ডারের তথ্য দেখানো হয় না।

"তথ্য নেই" মানে কী?

কুরিয়ারদের রেকর্ডে এই নম্বরে আগে কোনো পার্সেল পাওয়া যায়নি। নতুন কাস্টমার হতে পারেন — খারাপ মানে নয়, তবে কল করে কনফার্ম করে নেওয়া ভালো।

ফলাফল কি সবসময় ঠিক?

এটা আগের পার্সেলের হিসাব, ভবিষ্যতের গ্যারান্টি নয়। কেউ আগে রিটার্ন করেছেন মানেই এবারও করবেন, তা নয়। সিদ্ধান্ত আপনার — হিসাবটা শুধু সাহায্য করে।

আমার দেওয়া নম্বর কি জমা থাকে?

নম্বরটা আমরা জমা রাখি না। একই নম্বর আবার চেক হলে দ্রুত দেখাতে ২৪ ঘণ্টা একটা গোপন কোড হিসেবে থাকে, তারপর মুছে যায়।

প্রতিটি অর্ডারে নিজে থেকে চেক করাতে কী লাগবে?

WinningSeller-এ সাইন-আপ করে আপনার Steadfast বা Pathao অ্যাকাউন্ট, অথবা Fraud BD API key যুক্ত করুন। তারপর প্রতিটি নতুন অর্ডারের নম্বর নিজে থেকেই চেক হবে।