WinnerSeller

ফেসবুক পেইজে বিক্রি করেন? প্রথম ১৪ দিন ফ্রি

খাতা ছাড়ুন। আসল লাভ দেখুন।

ক্রেতা অর্ডার দেবেন আপনার নিজের ওয়েবসাইটে। আপনি এক ক্লিকে পার্সেল পাঠাবেন, আর দেখবেন কুরিয়ার চার্জ ও রিটার্ন বাদে আসল লাভ।

ডেমো দোকানের অর্ডার তালিকা আর মোবাইলে সেই দোকানের পেইজ
  • ৩টিকুরিয়ারে এক ক্লিকে বুকিং: Steadfast, Pathao, RedX
  • ০% কমিশনবিক্রির ওপর কিছু কাটা হয় না, শুধু প্ল্যানের দাম
  • ১৪ দিনফ্রি ট্রায়াল, কার্ড লাগবে না
  • বাংলায়পুরো অ্যাডমিন বাংলায়, ফোন থেকেও চলে

যেখানে আপনার টাকা আর সময় হারাচ্ছে, সেখানেই কাজ করে

কল করার আগেই ভুয়া অর্ডার চিনুন

আপনার Pathao অ্যাকাউন্ট বা Fraud BD কী যুক্ত করলে, নতুন অর্ডার এলেই ক্রেতার নম্বর ধরে তাঁর পার্সেল রেকর্ড দেখায়: কতগুলো নিয়েছেন, কতগুলো ফেরত দিয়েছেন।

কুরিয়ার বুকিং এক ক্লিকে

Steadfast, Pathao বা RedX। একটা বা একসাথে অনেকগুলো। ডেলিভারি বা ফেরত হলে অর্ডার নিজে থেকে আপডেট হয়।

মেসেঞ্জারের অর্ডারও একই তালিকায়

মেসেঞ্জার, WhatsApp বা ফোনে পাওয়া অর্ডার নিজে তুলে রাখুন। স্টক, কুরিয়ার আর হিসাব চলে ওয়েবসাইটের অর্ডারের মতোই।

প্রতিদিন আসল লাভের হিসাব

কেনা দাম আর অ্যাডের খরচ লিখে রাখলে লাভ গোনা হয় শুধু ডেলিভারি হওয়া অর্ডার থেকে, রিটার্নের দুই দিকের চার্জ বাদ দিয়ে।

ফেসবুক অ্যাড শিখবে আসল ক্রেতা থেকে

Pixel আর Conversions API একসাথে। চাইলে Purchase যাবে শুধু কনফার্ম হওয়া অর্ডারে, ভুয়া অর্ডারে না।

ফোন থেকেই সব

অ্যাডমিন মোবাইলের ব্রাউজারে চলে। অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার বুকিং, দোকানে না বসেও।

একটি অর্ডারের পাতা: কুরিয়ারের স্ট্যাটাস আর ক্রেতার আগের রেকর্ড

ডেমো দোকানের আসল স্ক্রিনশট

প্রতিটি অর্ডারের সব খবর এক পাতায়

প্রোডাক্ট, ক্রেতার ঠিকানা, কুরিয়ারের স্ট্যাটাস, ক্রেতার আগের পার্সেল রেকর্ড আর অর্ডারের পুরো ইতিহাস। ‘ওই অর্ডারটার কী হলো?’ জানতে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না।

  • এক ক্লিকে ক্রেতাকে কল বা WhatsApp
  • ইনভয়েস আর পার্সেল লেবেল প্রিন্ট
  • কুরিয়ারের টাইমলাইন, নিজে থেকে আপডেট
১৪ দিন ফ্রি ব্যবহার করে দেখুন

শুরু করতে লাগে ৩টি ধাপ

  1. ফ্রি অ্যাকাউন্ট খুলুন

    নাম, মোবাইল নম্বর আর দোকানের নাম দিন। সাথে সাথে আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়।

  2. প্রোডাক্ট আর কুরিয়ার যোগ করুন

    প্রোডাক্টের ছবি, দাম আর কেনা দাম দিন, কুরিয়ারের API কী বসান, আর একটি ডিজাইন বেছে নিন।

  3. অ্যাডের লিংক বদলে দিন

    ফেসবুক অ্যাডে নতুন পেইজের লিংক দিন। অর্ডার আসবে তালিকায়, পার্সেল যাবে এক ক্লিকে।

দাম সহজ, কোনো চুক্তি নেই

প্রথম ১৪ দিন ফ্রি। তারপর মাসে মাসে বা বছরে একবার, বিকাশ, নগদ বা ব্যাংকে।

স্টার্টার

নতুন দোকান শুরু করার জন্য

৯৯৯/মাস

৯,৯৯০/বছরসাশ্রয় ৳১,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • ১০০টি পর্যন্ত প্রোডাক্ট
  • মাসে ৩০০টি পর্যন্ত অর্ডার
  • আপনি ছাড়া আরও ২ জন স্টাফ
  • ৩টি ল্যান্ডিং পেইজ
  • Steadfast, Pathao ও RedX কুরিয়ার
  • ফেসবুক পিক্সেল ও Conversions API
  • হিসাব-নিকাশ ও লাভ-ক্ষতির হিসাব
আমাদের পরামর্শ

গ্রোথ

যে ব্যবসা প্রতি মাসে বড় হচ্ছে

২,৪৯৯/মাস

২৪,৯৯০/বছরসাশ্রয় ৳৪,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • স্টার্টারের সবকিছু
  • ১,০০০টি পর্যন্ত প্রোডাক্ট
  • মাসে ১,৫০০টি পর্যন্ত অর্ডার
  • আপনি ছাড়া আরও ৫ জন স্টাফ
  • ২০টি ল্যান্ডিং পেইজ
  • নিজের ডোমেইন (yourshop.com)

প্রো

বড় দোকান আর বড় টিমের জন্য

৫,৯৯৯/মাস

৫৯,৯৯০/বছরসাশ্রয় ৳১১,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • গ্রোথের সবকিছু
  • যত খুশি প্রোডাক্ট আর অর্ডার
  • আপনি ছাড়া আরও ১৫ জন স্টাফ
  • যত খুশি ল্যান্ডিং পেইজ

প্রতিটি প্ল্যানে প্রথম ১৪ দিন ফ্রি। কার্ড বা অগ্রিম টাকা লাগবে না।

যা জানতে চান

সত্যিই ১৪ দিন ফ্রি? পরে কি নিজে থেকে টাকা কেটে নেবে?

হ্যাঁ, পুরো ফ্রি। আমরা কোনো কার্ড নিই না, তাই নিজে থেকে টাকা কাটার প্রশ্নই নেই। চালিয়ে যেতে চাইলে তখন বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে পেমেন্ট করবেন।

আমি টেকনিক্যাল কিছু বুঝি না। পারবো?

ফেসবুক পেইজ চালাতে পারলে এটাও পারবেন। সব বাংলায়, সব ক্লিক করে। কোথাও আটকে গেলে আমাদের ফোন বা ইমেইল করুন; নম্বর আর ঠিকানা যোগাযোগ পাতায়।

আমার কোনো ওয়েবসাইট নেই, শুধু ফেসবুক পেইজ। চলবে?

হ্যাঁ। অ্যাকাউন্ট খুললেই আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়। প্রোডাক্ট যোগ করে অ্যাডে লিংক দিলেই অর্ডার নেওয়া শুরু। মেসেঞ্জারে পাওয়া অর্ডারও নিজে তুলে রাখতে পারবেন।

মোবাইল থেকে চালানো যাবে?

হ্যাঁ। অ্যাডমিন মোবাইলের ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ নামাতে হয় না। অর্ডার দেখা, কনফার্ম করা, কুরিয়ারে পাঠানো আর হিসাব দেখা, সবই ফোন থেকে করা যায়। পেইজের বড় ডিজাইনের কাজ কম্পিউটারে একটু সহজ।

কোন কোন কুরিয়ার চলে?

এখন Steadfast, Pathao আর RedX। আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করবেন, তাই কুরিয়ারের সাথে আপনার রেট আর চুক্তি যেমন আছে তেমনই থাকবে।

প্ল্যানের অর্ডার সীমা পার হলে?

কোনো ক্রেতার অর্ডার আটকানো হয় না, সব অর্ডার আগের মতোই আসবে। মাসের অর্ডার প্ল্যানের সীমা ছাড়ালে অ্যাডমিনে বড় প্ল্যানে যাওয়ার অনুরোধ দেখাবে।

মাঝপথে বন্ধ করতে চাইলে?

কোনো চুক্তি নেই। পরের পেমেন্ট না করলেই হলো। টাকা ফেরতের নিয়ম পাতার নিচের ‘রিফান্ড নীতি’ লিংকে লেখা আছে।

আমার ক্রেতাদের তথ্য কার কাছে থাকে?

আপনার দোকানের সব তথ্য আপনার। অন্য কোনো দোকান তা দেখতে পায় না, আর আমরা আপনার ক্রেতার তথ্য বিক্রি করি না বা নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করি না।

খাতার দিন শেষ। আজই শুরু করুন।

নিজের ওয়েবসাইটে অর্ডার নিন। ১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না; ভালো না লাগলে কিছুই দিতে হবে না।

১৪ দিন ফ্রি ব্যবহার করে দেখুন
১৪ দিন ফ্রি ব্যবহার করে দেখুন