ফেসবুক পেইজে বিক্রি করেন? প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর রেগুলার দাম
খাতা ছাড়ুন। আসল লাভ দেখুন।
ক্রেতা অর্ডার দেবেন আপনার নিজের ওয়েবসাইটে। আপনি এক ক্লিকে পার্সেল পাঠাবেন, আর দেখবেন কুরিয়ার চার্জ ও রিটার্ন বাদে আসল লাভ।

- ৩টিকুরিয়ারে এক ক্লিকে বুকিং: Steadfast, Pathao, RedX
- ০% কমিশনবিক্রির ওপর কিছু কাটা হয় না, শুধু প্ল্যানের দাম
- ৯৯ টাকাপ্রথম মাসে, তারপর রেগুলার দাম
- বাংলায়পুরো অ্যাডমিন বাংলায়, ফোন থেকেও চলে
যেখানে আপনার টাকা আর সময় হারাচ্ছে, সেখানেই কাজ করে
কল করার আগেই ভুয়া অর্ডার চিনুন
আপনার Steadfast বা Pathao অ্যাকাউন্ট (অথবা Fraud BD কী) যুক্ত করলে, নতুন অর্ডার এলেই ক্রেতার নম্বর ধরে তাঁর পার্সেল রেকর্ড দেখায়: কতগুলো নিয়েছেন, কতগুলো ফেরত দিয়েছেন।
কুরিয়ার বুকিং এক ক্লিকে
Steadfast, Pathao বা RedX। একটা বা একসাথে অনেকগুলো। ডেলিভারি বা ফেরত হলে অর্ডার নিজে থেকে আপডেট হয়।
মেসেঞ্জারের অর্ডারও একই তালিকায়
মেসেঞ্জার, WhatsApp বা ফোনে পাওয়া অর্ডার নিজে তুলে রাখুন। স্টক, কুরিয়ার আর হিসাব চলে ওয়েবসাইটের অর্ডারের মতোই।
প্রতিদিন আসল লাভের হিসাব
কেনা দাম আর অ্যাডের খরচ লিখে রাখলে লাভ গোনা হয় শুধু ডেলিভারি হওয়া অর্ডার থেকে, রিটার্নের দুই দিকের চার্জ বাদ দিয়ে।
ফেসবুক অ্যাড শিখবে আসল ক্রেতা থেকে
Pixel আর Conversions API একসাথে। চাইলে Purchase যাবে শুধু কনফার্ম হওয়া অর্ডারে, ভুয়া অর্ডারে না।
ফোন থেকেই সব
অ্যাডমিন মোবাইলের ব্রাউজারে চলে। অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার বুকিং, দোকানে না বসেও।

ডেমো দোকানের আসল স্ক্রিনশট
প্রতিটি অর্ডারের সব খবর এক পাতায়
প্রোডাক্ট, ক্রেতার ঠিকানা, কুরিয়ারের স্ট্যাটাস, ক্রেতার আগের পার্সেল রেকর্ড আর অর্ডারের পুরো ইতিহাস। ‘ওই অর্ডারটার কী হলো?’ জানতে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না।
- এক ক্লিকে ক্রেতাকে কল বা WhatsApp
- ইনভয়েস আর পার্সেল লেবেল প্রিন্ট
- কুরিয়ারের টাইমলাইন, নিজে থেকে আপডেট
শুরু করতে লাগে ৩টি ধাপ
ফ্রি অ্যাকাউন্ট খুলুন
আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড আর দোকানের নাম দিন। সাথে সাথে আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়।
প্রোডাক্ট আর কুরিয়ার যোগ করুন
প্রোডাক্টের ছবি, দাম আর কেনা দাম দিন, কুরিয়ারের API কী বসান, আর একটি ডিজাইন বেছে নিন।
অ্যাডের লিংক বদলে দিন
ফেসবুক অ্যাডে নতুন পেইজের লিংক দিন। অর্ডার আসবে তালিকায়, পার্সেল যাবে এক ক্লিকে।
দাম সহজ, কোনো চুক্তি নেই
প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর রেগুলার দামে মাসে মাসে বা বছরে একবার, বিকাশ, নগদ বা ব্যাংকে।
স্টার্টার
১ম মাস মাত্র ৯৯ টাকা।
প্রথম মাস
৳৯৯/মাস৳৪৯৯
তারপর মাসে ৪৯৯ টাকা
এই প্যাকেজটি নিন- ১০০টি পর্যন্ত প্রোডাক্ট
- মাসে ৩০০টি পর্যন্ত অর্ডার
- আপনি ছাড়া আরও ২ জন স্টাফ
- ৩টি ল্যান্ডিং পেইজ
- Steadfast, Pathao ও RedX কুরিয়ার
- ফেসবুক পিক্সেল ও Conversions API
- হিসাব-নিকাশ ও লাভ-ক্ষতির হিসাব
প্রতিটি প্ল্যানে প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর প্ল্যানের রেগুলার দাম। দোকান বানানো ফ্রি, টাকা দেবেন পাবলিশ করার সময়।
লাইফটাইম স্টার্টার
নতুন দোকানের জন্য, একবারেই
৳৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ৬০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম গ্রোথ
যে ব্যবসা প্রতি মাসে বড় হচ্ছে
৳১৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ১,৫০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম প্রো
বড় দোকান আর বড় টিমের জন্য
৳৩৯,৯৯৯একবারই পেমেন্ট
মাসে ৩,০০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে
লাইফটাইম ডিলটি নিন- একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
- সব ফিচার আর সামনের আপডেট
- যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
- নিজের ডোমেইনে নিজের দোকান
লাইফটাইম প্যাকেজে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি। আগে ওয়েবসাইট বানান, নিজের প্রোডাক্ট নিজেই আপলোড করুন, আপনার অনলাইন স্টোরে ফেসবুক এডস থেকে কাস্টমার পাঠান। সব কিছু নিজেই করুন। তারপর যদি আপনার ভালো না লাগে, পুরো টাকা ফেরত নিতে পারবেন।
যা জানতে চান
সত্যিই ৯৯ টাকা? পরে কি নিজে থেকে টাকা কেটে নেবে?
হ্যাঁ, প্রথম মাস ৯৯ টাকাই। আমরা কোনো কার্ড নিই না, তাই নিজে থেকে টাকা কাটার প্রশ্নই নেই। এরপর চালাতে চাইলে প্ল্যানের রেগুলার দাম (স্টার্টার মাসে ৪৯৯ টাকা) বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে দেবেন।
আমি টেকনিক্যাল কিছু বুঝি না। পারবো?
ফেসবুক পেইজ চালাতে পারলে এটাও পারবেন। সব বাংলায়, সব ক্লিক করে। কোথাও আটকে গেলে আমাদের ফোন বা ইমেইল করুন; নম্বর আর ঠিকানা যোগাযোগ পাতায়।
আমার কোনো ওয়েবসাইট নেই, শুধু ফেসবুক পেইজ। চলবে?
হ্যাঁ। অ্যাকাউন্ট খুললেই আপনার দোকানের ওয়েবসাইট তৈরি হয়ে যায়। প্রোডাক্ট যোগ করে অ্যাডে লিংক দিলেই অর্ডার নেওয়া শুরু। মেসেঞ্জারে পাওয়া অর্ডারও নিজে তুলে রাখতে পারবেন।
মোবাইল থেকে চালানো যাবে?
হ্যাঁ। অ্যাডমিন মোবাইলের ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ নামাতে হয় না। অর্ডার দেখা, কনফার্ম করা, কুরিয়ারে পাঠানো আর হিসাব দেখা, সবই ফোন থেকে করা যায়। পেইজের বড় ডিজাইনের কাজ কম্পিউটারে একটু সহজ।
কোন কোন কুরিয়ার চলে?
এখন Steadfast, Pathao আর RedX। আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করবেন, তাই কুরিয়ারের সাথে আপনার রেট আর চুক্তি যেমন আছে তেমনই থাকবে।
প্ল্যানের অর্ডার সীমা পার হলে?
কোনো ক্রেতার অর্ডার আটকানো হয় না, সব অর্ডার আগের মতোই আসবে। মাসের অর্ডার প্ল্যানের সীমা ছাড়ালে অ্যাডমিনে বড় প্ল্যানে যাওয়ার অনুরোধ দেখাবে।
মাঝপথে বন্ধ করতে চাইলে?
কোনো চুক্তি নেই। পরের পেমেন্ট না করলেই হলো। টাকা ফেরতের নিয়ম পাতার নিচের ‘রিফান্ড নীতি’ লিংকে লেখা আছে।
আমার ক্রেতাদের তথ্য কার কাছে থাকে?
আপনার দোকানের সব তথ্য আপনার। অন্য কোনো দোকান তা দেখতে পায় না, আর আমরা আপনার ক্রেতার তথ্য বিক্রি করি না বা নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করি না।