WinningSeller

দাম

সহজ দাম। লুকানো খরচ নেই।

দোকানের মাপ অনুযায়ী প্ল্যান বেছে নিন। প্রতিটি প্ল্যানে প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর প্ল্যানের রেগুলার দাম। দোকান বানানো ফ্রি, টাকা দেবেন পাবলিশ করার সময়।

আমাদের পরামর্শ

স্টার্টার

১ম মাস মাত্র ৯৯ টাকা।

প্রথম মাস

৳৯৯/মাস৳৪৯৯

তারপর মাসে ৪৯৯ টাকা

এই প্যাকেজটি নিন
  • ১০০টি পর্যন্ত প্রোডাক্ট
  • মাসে ৩০০টি পর্যন্ত অর্ডার
  • আপনি ছাড়া আরও ২ জন স্টাফ
  • ৩টি ল্যান্ডিং পেইজ
  • Steadfast, Pathao ও RedX কুরিয়ার
  • ফেসবুক পিক্সেল ও Conversions API
  • হিসাব-নিকাশ ও লাভ-ক্ষতির হিসাব

লাইফটাইম স্টার্টার

নতুন দোকানের জন্য, একবারেই

৳৯,৯৯৯একবারই পেমেন্ট

মাসে ৬০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে

লাইফটাইম ডিলটি নিন
  • একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
  • সব ফিচার আর সামনের আপডেট
  • যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
  • নিজের ডোমেইনে নিজের দোকান
আমাদের পরামর্শ

লাইফটাইম গ্রোথ

যে ব্যবসা প্রতি মাসে বড় হচ্ছে

৳১৯,৯৯৯একবারই পেমেন্ট

মাসে ১,৫০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে

লাইফটাইম ডিলটি নিন
  • একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
  • সব ফিচার আর সামনের আপডেট
  • যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
  • নিজের ডোমেইনে নিজের দোকান

লাইফটাইম প্রো

বড় দোকান আর বড় টিমের জন্য

৳৩৯,৯৯৯একবারই পেমেন্ট

মাসে ৩,০০০টি অর্ডার পর্যন্ত, প্রতিদিনের কোনো লিমিট নেই; AI রিপ্লাই প্ল্যাটফর্মের মাসিক লিমিট মেনে

লাইফটাইম ডিলটি নিন
  • একবার পেমেন্ট, আর কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই
  • সব ফিচার আর সামনের আপডেট
  • যত খুশি প্রোডাক্ট, স্টাফ আর ল্যান্ডিং পেজ
  • নিজের ডোমেইনে নিজের দোকান

লাইফটাইম প্যাকেজে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি। আগে ওয়েবসাইট বানান, নিজের প্রোডাক্ট নিজেই আপলোড করুন, আপনার অনলাইন স্টোরে ফেসবুক এডস থেকে কাস্টমার পাঠান। সব কিছু নিজেই করুন। তারপর যদি আপনার ভালো না লাগে, পুরো টাকা ফেরত নিতে পারবেন।

সব প্ল্যানেই থাকছে

Steadfast, Pathao, RedX

এক ক্লিকে বা একসাথে অনেক পার্সেল বুকিং, স্ট্যাটাস নিজে থেকে আপডেট।

ক্রেতার কুরিয়ার রেকর্ড

আপনার Steadfast বা Pathao অ্যাকাউন্ট (অথবা Fraud BD কী) দিয়ে, নতুন অর্ডারে ক্রেতার আগের পার্সেল নেওয়া আর ফেরতের হিসাব।

Pixel ও Conversions API

প্রোডাক্ট দেখা, কার্ট আর চেকআউট ব্রাউজার ও সার্ভার দুদিক থেকে; Purchase সার্ভার থেকে।

ল্যান্ডিং পেইজ বিল্ডার

২৪টি সেকশন, লাইভ প্রিভিউ, অর্ডার ফর্মসহ।

হিসাব-নিকাশ

ডেলিভারড অর্ডারের লাভ, ROAS, কুরিয়ারের পাওনা আর সব খরচ।

ইনভয়েস ও লেবেল

বারকোডসহ ইনভয়েস আর পার্সেল লেবেল প্রিন্ট।

পেমেন্ট ও বিলিং নিয়ে প্রশ্ন

৯৯ টাকার অফারটা কীভাবে কাজ করে?

সাইন-আপ করে দোকান বানানো, প্রোডাক্ট তোলা আর টেস্ট অর্ডার দিয়ে দেখা, সবই ফ্রি। দোকান পাবলিশ করার সময় প্রথম মাসের জন্য দেবেন মাত্র ৯৯ টাকা। তারপর থেকে প্ল্যানের রেগুলার দাম, যেমন স্টার্টার মাসে ৪৯৯ টাকা। অফারটা একজন একবারই পাবেন।

পেমেন্ট কীভাবে করবো?

অ্যাডমিনের বিলিং পাতায় আমাদের বিকাশ, নগদ, রকেট নম্বর বা ব্যাংক হিসাব দেওয়া থাকে। টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি আর যে নম্বর থেকে পাঠিয়েছেন তা জমা দিন। আমরা মিলিয়ে দেখে প্ল্যান চালু করি।

অফারটা কি সবাই পাবেন?

অফারটা নতুনদের জন্য। আগে কোনো প্ল্যান বা লাইফটাইম প্যাকেজ কেনেননি এমন একজন মানুষ একবারই পাবেন, যতগুলো দোকানই খুলুন। বাৎসরিক আর লাইফটাইম প্যাকেজের দাম অফারে বদলায় না।

পেমেন্ট না করলে কী হবে?

পেমেন্ট করা মেয়াদ শেষ হলে আরও ৭ দিন দোকান চালু থাকবে আর অ্যাডমিনে মনে করিয়ে দেওয়া হবে। এরপরও পেমেন্ট না হলে দোকান সাময়িক বন্ধ থাকবে: ক্রেতারা অর্ডার দিতে পারবেন না, আপনি অ্যাডমিনে তথ্য দেখতে পারবেন। পেমেন্ট করলেই আবার চালু।

যেকোনো সময় বন্ধ করা যাবে?

হ্যাঁ। কোনো চুক্তি নেই, নিজে থেকে টাকা কাটা হয় না। পরের মেয়াদের পেমেন্ট না করলেই প্ল্যান আর বাড়বে না।

প্ল্যান বদলানো যাবে?

হ্যাঁ, বিলিং পাতায় অন্য প্ল্যানের পেমেন্ট করলেই হলো। আগের প্ল্যানের যে পেমেন্ট করা সময় বাকি আছে, তা তার টাকার মূল্যে নতুন প্ল্যানের সময়ে বদলে যায় (যেমন ছোট প্ল্যানের বাকি ১০ মাস বড় প্ল্যানে কয়েক মাস কম হবে, কারণ বড় প্ল্যানের দাম বেশি), তারপর নতুন কেনা মেয়াদ যোগ হয়। একই প্ল্যানের পেমেন্ট করলে নতুন মেয়াদ যোগ হয় বাকি সময়ের পরে। ট্রায়ালের বাকি দিন যেমন আছে তেমনই থাকে।

প্ল্যানের অর্ডার সীমা পার হলে?

কোনো ক্রেতার অর্ডার আটকানো হয় না, সব অর্ডার আগের মতোই আসবে। মাসের অর্ডার প্ল্যানের সীমা ছাড়ালে অ্যাডমিনে বড় প্ল্যানে যাওয়ার অনুরোধ দেখাবে।

দামে কি ভ্যাট বা অন্য চার্জ আছে?

দামে কোনো লুকানো চার্জ নেই; প্রযোজ্য ভ্যাট/কর থাকলে তা ইনভয়েসে আলাদা করে দেখানো হবে।

টাকা ফেরত পাওয়া যায়?

দোকান বানিয়ে, টেস্ট অর্ডার দিয়ে আগেই সব ফ্রিতে দেখে নেওয়া যায়, তাই মাসিক পেমেন্ট (অফারের মাসও) অনুমোদনের পর ফেরত হয় না। বাৎসরিক পেমেন্টে অনুমোদনের ৩০ দিনের মধ্যে চাইলে, ব্যবহার করা মাস মাসিক দামে কেটে বাকি পুরো মাসগুলোর টাকা ফেরত পাবেন। ভুল বা দুবার পেমেন্ট হলে সবসময় পুরো টাকা ফেরত। বিস্তারিত রিফান্ড নীতিতে।

খাতার দিন শেষ। নিজের দোকান বানান।

নিজের ওয়েবসাইটে অর্ডার নিন। প্রথম মাস মাত্র ৯৯ টাকা, তারপর প্ল্যানের রেগুলার দাম। দোকান বানানো একদম ফ্রি, প্রথম পেমেন্ট পাবলিশ করার সময়।

৯৯ টাকায় শুরু করুন