WinningSeller

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২০ অক্টোবর ২০২৬। সহজ কথা: শুরুতে টাকা লাগে না, তাই আগে চালিয়ে দেখুন, তারপর পেমেন্ট করুন।

১. শুরুর অফার

দোকান বানানো, প্রোডাক্ট তোলা আর টেস্ট অর্ডার দিয়ে দেখা ফ্রি; টাকা লাগে শুধু পাবলিশ করার সময়। তাই পেমেন্টের আগেই সব দেখে নিন, ভালো না লাগলে পাবলিশ করবেন না। শুরুর অফারের দামে (প্রথম মাস ৯৯ টাকা) দেওয়া পেমেন্টও মাসিক পেমেন্ট, তাই এর জন্যও নিচের ২ নম্বর নিয়ম।

২. মাসিক পেমেন্ট

দোকান বানিয়ে, টেস্ট অর্ডার দিয়ে আগেই সব ফ্রিতে দেখে নেওয়ার সুযোগ থাকায়, মাসিক পেমেন্ট (শুরুর অফারের মাসও) অনুমোদনের পর তার টাকা ফেরত হয় না। চালিয়ে যেতে না চাইলে পরের মাসের পেমেন্ট করবেন না; যে মাসের টাকা দিয়েছেন, সেটা শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

৩. বাৎসরিক পেমেন্ট

বাৎসরিক পেমেন্ট অনুমোদনের ৩০ দিনের মধ্যে চাইলে টাকা ফেরত পাবেন: যে মাসগুলো ব্যবহার করেছেন (চলতি মাসসহ), সেগুলোর দাম সেই প্ল্যানের মাসিক দামে কেটে, বাকি পুরো মাসগুলোর টাকা। ফেরতের পর দোকানের পেমেন্ট করা সময়ও সেই অনুযায়ী কমে যায়। ৩০ দিন পার হলে বাৎসরিক পেমেন্টের টাকা আর ফেরত হয় না।

উদাহরণ (ধরে নেওয়া দাম): বছরে ৳১০,০০০ দিয়েছেন, সেই প্ল্যানের মাসিক দাম ৳১,০০০। অনুমোদনের ২০ দিন পর চাইলে ব্যবহার করা ১ মাসের ৳১,০০০ কেটে ৳৯,০০০ ফেরত।

৪. লাইফটাইম প্যাকেজ: ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি

লাইফটাইম প্যাকেজ কেনার ৭ দিনের মধ্যে জানালে পুরো ১০০% টাকা ফেরত পাবেন, কোনো টাকা কাটা হবে না। আগে ওয়েবসাইট বানান, নিজের প্রোডাক্ট নিজেই আপলোড করুন, ফেসবুক অ্যাড থেকে কাস্টমার পাঠিয়ে দেখুন। তারপর ভালো না লাগলে পুরো টাকা ফেরত নিন।

যেদিন পেমেন্ট অনুমোদন হয়ে প্যাকেজ চালু হয়, ৭ দিন গোনা শুরু হয় সেদিন থেকে। টাকা ফেরতের পর লাইফটাইম প্যাকেজটি বন্ধ হয়ে যায়। দোকানের তথ্য মুছে যায় না; চাইলে মাসিক বা বাৎসরিক প্ল্যান নিয়ে দোকান চালিয়ে যেতে পারবেন।

৭ দিন পার হলে লাইফটাইম প্যাকেজের টাকা আর ফেরত হয় না।

৫. ভুল বা দুবার পেমেন্ট

ভুল পরিমাণ পাঠালে, একই টাকা দুবার পাঠালে বা ভুল করে পাঠালে, যাচাই করে বাড়তি বা ভুল টাকার পুরোটাই ফেরত দিই, যেকোনো সময়।

৬. যখন টাকা ফেরত হয় না

• অনুমোদন হয়ে যাওয়া মাসিক পেমেন্ট, ৩০ দিন পেরোনো বাৎসরিক পেমেন্ট, আর ৭ দিন পেরোনো লাইফটাইম প্যাকেজের পেমেন্ট
• শর্তাবলি ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে (ভুল বা দুবার পেমেন্ট তবু ফেরত পাবেন)
• কুরিয়ার, Facebook বা অন্য প্রতিষ্ঠানকে আপনি সরাসরি যে টাকা দেন (সেগুলো তাদের নিয়মে চলে)

৭. কীভাবে চাইবেন, কবে পাবেন

দোকানের নাম, পেমেন্টের ট্রানজেকশন আইডি আর কারণ লিখে নিচের ইমেইল বা ফোনে জানান। অনুরোধ মঞ্জুর হলে ৭ কর্মদিবসের মধ্যে যে বিকাশ, নগদ, রকেট নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল, সেখানেই ফেরত পাঠাই। পাঠানোর খরচ আমরা দিই।